Sunday, 27 September 2026 Breaking News
ঢাকা অ্যাটাক ও পুত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো

ঢাকা অ্যাটাক ও পুত্র সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো

7 November 2019 · স্পোর্টেইনমেন্ট

একইসাথে দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। ২০১৭ সালের জন্য ‘ঢাকা অ্যাটাক’ এবং ২০১৮ সালের জন্য ‘পুত্র’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
শাকিব খান ও আরিফিন শুভ পেয়েছন সরা অিভনেতার পুরস্কার
'সত্তা’ সিনেমায় অভিনয়ের জন্য শাকিব এবং ‘ঢাকা অ্যাটাক’ এর আরিফিন শুভ যৌথভাবে ২০১৭ সালের সেরা অভিনেতার পুরস্কার পেলেন।
আর ‘হালদা’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৭ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা
২০১৮ সালের সেরা সিনেমা ‘পুত্রে’ অভিনয়ের জন্য ফেরদৌস এবং ‘জান্নাত’ সিনেমার জন্য সাইমন সাদিককে যৌথভাবে সেবা অভিনেতার পুরস্কার দেওয়া হচ্ছে।
‘দেবী’ চলচ্চিত্রের জন্য জয়া আহসান পাচ্ছেন ২০১৮ সালের সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার।