Monday, 28 September 2026 Breaking News
জিম্বাবুয়েকে হারিয়ে নতুন রেকর্ড টাইগারদের

জিম্বাবুয়েকে হারিয়ে নতুন রেকর্ড টাইগারদের

11 March 2020 · স্পোর্টেইনমেন্ট

নতুন এক রেকর্ড গড়ল টাইগাররা। প্রথমবারের মতো তিন ফরম্যাটে সিরিজ জয় করলো বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাশের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে টাইগাররা।৯উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে  জিম্বাবুয়ের দেয়া ১২০ রানের লক্ষ্যভেদ করেন ৩১ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা। বুধবার (১১ মার্চ) শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে সফরকারীরা। জিম্বাবুয়ের দেওয়া ১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দলীয় ৭৭ রান তোলেন লিটন দাশ ও নাঈম শেখ। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেন দারুণ ফর্মে থাকা লিটন। শেষ পর্যন্ত তিনি ৪৫ বলে ৮ চারে ৬০ রানে অপরাজিত থাকেন। এর আগে বাংলাদেশ ফিল্ডিংয়ে নামলে দলীয় তৃতীয় ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ে ওপেনার টিনাশে কামুনহুকামউইকে বিদায় করেন আল-আমিন হোসেন। ব্যক্তিগত ১০ রানে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দেন তিনি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৭ রান তোলেন ব্র্যান্ড টেইলর ও ক্রেইগ আরভিন। কিন্তু দলীয় ১২তম ওভারে নিজের প্রথম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নিলেন আফিফ হোসেন। তার বলে তুলে মারতে গিয়ে সৌম্য সরকারের ক্যাচে পরিণত হন আরভিন। ৩৩ বলে ৩টি চারে ২৯ করেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। মেহেদি হাসান, আল-আমিন মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তেমন কেউ দাঁড়াতে পারেননি। তবে ব্যতিক্রম ছিলেন টেইলর। ওপেনিংয়ে নেমে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ৪৭ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট পান মোস্তাফি ও আল-আমিন। আর একটি করে উইকেট ভাগ করে নেন। মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান ও আফিফ।