Monday, 28 September 2026 Breaking News
জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান: হাইকোর্টের রায়

জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান: হাইকোর্টের রায়

10 March 2020 · বাংলাদেশ

জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১০ মার্চ) এ রায় দেন। ২০১৭ সালে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। আবেদনের পক্ষে ছিলেন আবেদনকারী ড. বশির আহমেদ। ২০১৭ সালের ৪ ডিসেম্বর ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। পরে ৫ ডিসেম্বর থেকে এ রুলের শুনানি শুরু হয়।