Monday, 28 September 2026 Breaking News
আরও ৮ জনকে নেয়া হয়েছে আইসোলেশনে

আরও ৮ জনকে নেয়া হয়েছে আইসোলেশনে

10 March 2020 · বাংলাদেশ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, নতুন করে করোনা ভাইরাস সন্দেহে আরও ৮ জনকে আইসোলেশনে রাখা হয়েছে । করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) এ তথ্য জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, বর্তমানে আটজন আইসোলেশনে আছে। তারা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল। এছাড়া চারজনকে প্রাতিষ্ঠানিক চেকিং (কোয়ারেন্টাইনে)-এ রাখা হয়েছে। সেব্রিনা ফ্লোরা জাানান, যেসব রোগীর মধ্যে উপসর্গ দেখা দিয়েছে তাদের আইসোলেশনে রাখা হয় যাতে অন্যরা আক্রান্ত না হয়। ১২৮ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রেজাল্ট নেগেটিভ আসলে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলেও জানান আইইডিসিআর পরিচালক।