বাংলাদেশ

৪ দেশের নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ইসি

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন, চার দেশের সাবেক ও বর্তমান নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করছে।

আজ রোববার সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলনকক্ষে বৈঠক শুরু হয়।

বৈঠকে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ নয় জন প্রতিনিধির সঙ্গে বৈঠক শুরু করেন। বৈঠকে সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা বলছে, বৈঠকে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, শ্রীলংকার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএএল রথনায়েক, নেপালের নির্বাচন কমিশনার সাগুন শামসের জে বি রানা ও নেপালের সাবেক নির্বাচন কমিশনার মিসেস ইলা শারমা।

Related Articles

Leave a Reply

Back to top button