টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আজ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি আফগানদের। এই ম্যাচেও জয় দিয়ে শুরুর করার লক্ষ্য বাংলাদেশের।
কাদশে আছেন তানজিদ তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপের মূলপর্বেও জায়গা করে নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন জুনিয়র তামিম। ফলে লিটন দাস ও তানজিদ তামিম স্বীকৃত দুই ওপেনারই শুরু করবেন বাংলাদেশের ব্যাটিং ইনিংস। এছাড়া একাদশে রয়েছেন তিন পেসার- তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজ। সঙ্গে দুই স্পিনার—সাকিব ও মিরাজ, এছাড়া আলাদা কোনো স্পিনার না রাখায় বোলিংয়ে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে।
অন্যদিকে, দুই প্রধান পেসার নাভিন-উল হক ও ফজলহক ফারুকির সঙ্গে আফগান স্কোয়াডে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই। স্পিনেও আছেন তিনজন রশিদ খান, মুজিব-উর-রহমান ও মোহাম্মদ নবী।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমত উল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি।



