অন্য খবর

এটা তোর জন্য অকৃতজ্ঞ : পরীমনি

বর্তমানে আলাদাই থাকছেন রাজ-পরীমণি। সম্পর্কটা এখন শুধু কাগজেই সীমাবদ্ধ। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় রাজকে উদ্দেশ্য করে কিছু লিখেন। সম্প্রতি সেরকম কিছুই প্রকাশ করলেন এ অভিনেত্রী। তসলিমা নাসরিনের কবিতা পাঠের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘নে, এটা তোর জন্য অকৃতজ্ঞ।’
যদিও পোস্টে কারো নাম উল্লেখ নেই। কিন্তু মন্তব্যের ঘরে সেটা প্রকাশ করে চলছে পরীমনির ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এর আগে, গত ২০ জুলাই রাতে ওমর হাসিব সাইফুল্লাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরের রিল ভিডিও শেয়ার করেন পরীমণি। যেখানে অকৃতজ্ঞ মানুষের ৬টি চিহ্নের কথা বলা হয়।
চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি। গত ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব। এরপর থেকেই আলাদা থাকছেন এই জুটি।

Related Articles

Leave a Reply

Back to top button