স্পোর্টেইনমেন্ট

আরচারিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

এশিয়া কাপ আরচারি ওয়ার্ল্ড র‌্যাকিং স্টেজ-৩-এ বাংলাদেশ একটি ব্রোঞ্জ পদক জিতেছে।

শনিবার (১০ জুন) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই পদক অর্জন করে বাংলাদেশ।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এশিয়ার ২৪ এবং ওশেনিয়ার ২টি দেশ অংশগ্রহণ করে।

হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগরের সমন্বয়ে বাংলাদেশ দল টাইব্রেকারে ব্রোঞ্জ জয়লাভ করেছে। নির্ধারিত সেট পয়েন্টে তাদের ৪-৪ সমতা ছিল।

এরপর টাইব্রেকিংয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার উভয় দলের খেলোয়াড়রা একবার করে তীর ছোড়েন। রুবেলদের স্কোর সেখানে ২৯ আর অস্ট্রেলিয়ার ২৭ হয়।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে চীন স্বর্ণ ও ভারত রৌপ্য পেয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button