বাংলাদেশ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছাবার্তা

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (২৬ মার্চ) ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক বার্তায় এ তথ্য জানায়।

শুভেচ্ছাবার্তায় ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

পুতিন শুভেচ্ছাবার্তায় আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বের সুন্দর ঐতিহ্যের ওপর আমাদের দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ও রাশিয়ার জনগণের স্বার্থে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নতি লাভ করবে, যাতে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার বিষয়টিও থাকবে।

রাশিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশবাসীর সুস্বাস্থ্য, সাফল্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button