স্পোর্টেইনমেন্ট

যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো, ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজক

পর্দা নেমেছে কাতার বিশ্বকাপ ২০২২ এর। পরের বিশ্বকাপ ২০২৬ এ তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

এই প্রথমববারের মতো দুইয়ের অধিক দেশ যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ। বিশ্বের নামকরা দলগুলো আবার প্রস্তুতি শুরু করবে পরের বিশ্বকাপের জন্য। ৩২ দলের মধ্যে কারো কারো স্বপ্ন থাকবে ভালো খেলা, কারো কারো চ্যাম্পিয়ন হওয়া।

২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণা দেয়ার পর থেকেই পশ্চিমা কিছু দেশে সমালোচনায় করেছিল। তাদের ধারণা ছিল ছোট দেশ কিভাবে এত বড় আয়োজন করবে? কিন্তু সব সমালোচনার মোক্ষম জবাব দিয়ে কাতার।

এশিয়াতে এটা ছিল দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে ২০০২ সালে জাপান-কোরিয়ায় হয়েছিল এশিয়ার প্রথম বিশ্বকাপ।

২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে ম্যাচ দিয়ে পর্দা উঠেছিল বিশ্বকাপের। পর্দা নামলো আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল দিয়ে ১৮ ডিসেম্বর।

এই এক মাস বিশ্বকাপ ঘিরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ছিল ফুটবলময়। কেবল কাতারই নয়, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস-উম্মাদনা ছিল সারা দুনিয়ায়।

Related Articles

Leave a Reply

Back to top button