বাংলাদেশ

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মিজানুর রহমান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. মিজানুর রহমান।

মিজানুর রহমানকে প্রেষণে এ নিয়োগ দিয়ে রোববার (৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিনকে প্রেষণে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ দিতে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হককে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button