স্পোর্টেইনমেন্ট

অবশেষে সেই ফেসবুক পোস্ট মুছে দিলেন সাকিব

বেটউইনার নিউজ নামে একটি ওয়েবসাইটের সঙ্গে বিতর্কিত চুক্তির তথ্য জানানো সেই ফেসবুক পোস্ট নিজের অফিসিয়াল পেজ থেকে মুছে দিয়েছেন সাকিব আল হাসান।

সেসঙ্গে নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এ রকম বিতর্কে জড়াবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আশ্বস্ত করেছেন সাকিব।

আজ বিকালে গুলশানে বিসিবি সভাপতির বাসায় এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেনবিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস।

গত ২ আগস্ট নিজের ফেসবুক পাতায় এই বিষয়ে স্ট্যাটাসটা দেন সাকিব আল হাসান। এরপর থেকেই শুরু হয় আলোচনা, সমালোচনার ঝড়। বিসিবি তাকে সেই চুক্তি থেকে ফিরে আসার জন্য চিঠি দেয়।

এরপর বৃহস্পতিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বেটউইনার নিউজ যে বাজির প্রতিষ্ঠানের ‘সারোগেট’, এ নিয়ে কোনো সন্দেহই নেই বিসিবির। আর সাকিব আল হাসান যদি বেটউইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেন, তাহলে দেশের ক্রিকেটের সঙ্গেই তার কোনো সম্পর্ক থাকবে না।

সেদিন সন্ধ্যাতেই সাকিব সেই চুক্তি থেকেই সরে আসার সিদ্ধান্ত জানান সাকিব। জানান নিজের ফেসবুক থেকে সেই পোস্ট মুছে দেওয়ার প্রতিশ্রুতিও। তবে এরপরও গত এক দিন ধরে সাকিবের ফেসবুক পাতায় দেখা যাচ্ছিল সেই পোস্ট, এ নিয়েও আলোচনা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

সাকিব এই ঘটনার পর গতকাল শুক্রবার মাঝরাতে ফেরেন ঢাকায়। এরপরই তার ফেসবুক থেকে মুছে দেওয়া হয় সেই পোস্ট।

Related Articles

Leave a Reply

Back to top button