বাংলাদেশ

সাংবাদিক আবীর হাসান আর নেই

দেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ এবং বীর মুক্তিযোদ্ধা আবীর হাসানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

বাদ জোহর তাঁর গ্রীন রোডের বাসায় নামাজে জানাজার পর আবীর হাসানকে গাজীপুরে গ্রামের বাড়িতে দাফন করার সিদ্ধান্ত রয়েছে পরিবারের।

দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন সাংবাদিক আবীর। তিনি গত ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে স্ট্রোক এবং পরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আবীর হাসান। কয়েক বছর আগে তিনি দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছিলেন।

পেশাগত জীবনে বর্ণাঢ্য কর্মময় জীবন পার করেছেন আবীর হাসান। চ্যানেল আই ও জনকণ্ঠসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি কাজ করেছেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবেও।

আবীর হাসান একাধারে সাংবাদিক, সাহিত্যিক, অনুবাদক ও কবি। আবৃত্তিতেও তার ছিল ভালো দখল। কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিদেশি সাংবাদিকদের গাইড হিসেবেও কাজ করেন। এভাবেই তার সাংবাদিকতায় হাতেখড়ি। দীর্ঘদিন তিনি দেশ-বিদেশে বাউণ্ডুলে জীবনযাপন করেন। ফিলিস্তিনের মুক্তিযুদ্ধ থেকে আফ্রিকার চাদের মুক্তিযুদ্ধ, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে, ফিজিতে কখনও যোদ্ধা হিসেবে, কখনও সাংবাদিক হিসেবে লড়াই করেছেন। বাবা শিশুসাহিত্যিক হাসান জান, চাচা পটুয়া কামরুল হাসান ও অধ্যাপক বদরুল হাসানের সাহচর্যে কেটেছে ছোটবেলা। সে সময় থেকেই সাহিত্যের প্রতি তার ছিল অনুরাগ। প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ, প্রবন্ধগ্রন্থ, অনুবাদগ্রন্থ, কিশোর উপন্যাস।

Related Articles

Leave a Reply

Back to top button