ইকোবিজ

পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আগামী বাজেটে ট্যাক্স দিয়ে বিদেশে পাচার হওয়া টাকা বৈধ উপায়ে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে এবং পাচারকারীদের সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসা হবে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের এখান থেকে যারা টাকা নিয়ে গেছে, তারা এ সুযোগটি কাজে লাগাবে। তাদের জন্য এটি অত্যন্ত ভালো একটি সুযোগ।

এ ধরনের সুযোগ বিভিন্ন দেশ দিয়ে থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া এমন একটি এমনেস্টি (সাধারণ ক্ষমা) ঘোষণা করেছিল, এরপর তাদের দেশে বিপুল পরিমাণ টাকা ফেরত এসেছিল। মূলত, যেসব টাকা বিভিন্ন চ্যানেলে চলে গেছে, সেগুলো ফেরত আনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেটের আগে এই টাকাগুলো ফেরত আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Related Articles

Leave a Reply

Back to top button