বাংলাদেশ

৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, আগামী ৩১ মে হজের প্রথম ফ্লাইট চালু হবে।

মঙ্গলবার ২৭ এপ্রিল, সচিবালয়ে এক সভা শেষে এ কথা জানান তিনি।

মাহবুব আলী বলেন, মোট ৩১ হাজার হজযাত্রী এবার সৌদি আরব যেতে পারবেন। তিনি জানান, এবার তাদের বিমান ভাড়া, ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরো জানান, হাব এবং ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রীদের বিমান ভাড়ার প্রস্তাব ছিল এক লাখ ২৫ হাজার টাকা। বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে ভাড়া আরও কমানোর জন্য।

সচিবালয়ে অনুষ্ঠিত হওয়া ওই সভায় উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম।

Related Articles

Leave a Reply

Back to top button