অন্য খবর

বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রনের সাব-ভেরিয়ান্ট পাওয়া গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের ৫৭টি দেশে ওমিক্রন ভেরিয়ান্টের একটি সাব-ভেরিয়ান্ট শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভেরিয়ান্টের একটি সাব-ভেরিয়ান্টটি মূল স্টেনের চেয়েও বেশী সংক্রামক।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেটে বলেছে, গত মাসে সংগৃহীত নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভেরিয়ান্ট শনাক্ত হয়েছে, নমুনার ৯৩ শতাংশ গত মাসেই সংগ্রহ করা হয়েছে। এই নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভেরিয়ান্ট শনাক্ত হয়, এগুলো হলো, বিএ.১, বিএ.১.১, বিএ.২ এবংবিএ. ৩ ।

গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভগিস এইড বলেছে, বিশ্বব্যাপী সংগৃহীত নমুনায় ওমিক্রনের ভার্সন হিসেবে ৯৬ শতাংশের বেশী বিএ.১ এবং বিএ.১.১ শনাক্ত হয়েছে।
তবে ব্যাপক সংক্রমণের সাথে জড়িত বিএ.২ ভেরিয়ান্ট, এটি মূল ওমিক্রন থেকে ব্যাপক মিউটেশনসহ এই ভেরিয়ান্টের প্রোটিন স্পাইক বদলে নিয়েছে, এই পরিবর্তিত প্রোটিন স্পাইক মানব কোষে ঢুকে পড়ার মূল চাবিকাঠি। ৫৭ টি দেশের পাঠানো নমুনায় এই বিএ.২ স্টেন শনাক্ত হয়েছে।

বেশ কয়েকটি সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত দেয়া হয়েছে যে, মূল ওমিক্রনের চেয়ে বিএ.২ বেশি সংক্রামক।

Related Articles

Leave a Reply

Back to top button