স্পোর্টেইনমেন্ট

লজ্জার হার দিয়ে শেষ হলো টাইগারদের বিশ্বকাপ

নিজেদের শেষ ম্যাচে ৮ উইকেটের লজ্জাজনক হার দিয়ে শেষ হলো বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

১৫ ওভার খেলা শেষে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ করেছিল মাত্র ৭৩ রান। জিততে অস্ট্রেলিয়ার ৭৪ রান করতে বেগ পেতে হয়নি।

সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বিপক্ষে সহজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ১৫ ওভার খেলা শেষে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ করেছিল মাত্র ৭৩ রান। জিততে অস্ট্রেলিয়ার ৭৪ রান করতে বেগ পেতে হয়নি।

৬ ওভার ২ বল খেলে ২ উইকেট হারিয়ে ৭৮ রান। ফলে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা।

অ্যারন ফিঞ্চকে ফেরান তাসকিন আহমেদ। অ্যারন ফিঞ্চ ২০ বলে ৪০ রান করেন। আর ডেভিড ওয়ার্নার ১৪ বলে ১৮ রানে শরিফুল ইসলামের বলে বোল্ড হন।

ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়া শুরু হয় টাইগারদের। তৃতীয় বলে শূন্য রানে আউট হন লিটন। এরপরই ফিরেন সৌম্য সরকার। তাপর মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের দেখানো পথে নাঈম-আফিফসহ বাকিরাও ফিরে যান। ফলে দক্ষিণ আফ্রিকার ম্যাচের মতো আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও ২০ ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ টিম।

এ নিয়ে টি-টোয়েন্টির চলতি আসরের সবগুলো ম্যাচই হারল টাইগাররা।

Related Articles

Leave a Reply

Back to top button