বাংলাদেশ

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৮ নভেম্বর

তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

তফসিল অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

ইসি সচিব জানান, এদিন ১০ পৌরসভায়ও ভোট হবে। ২৮ নভেম্বর ভোট হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে। বলেন, ৩১ ইউপি ও ১০ পৌরসভায় ইভিএমে ভোট হবে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হবে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে। আগামী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে।

Related Articles

Leave a Reply

Back to top button