অন্য খবর

বনানীতে চিরনিদ্রায় শায়িত ড. ইনামুল হক

চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ‌্য নাট‌্যজন ড. ইনামুল হক।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে বনানীতে তার দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন প্রয়াতের জামাতা অভিনেতা সাজু খাদেম।

বনানী কবরস্থানে, শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, নির্মাতা বদরুল আনাম সৌদ, অভিনেতা সুজাত শিমুল, নাট‌্যনির্মাতা সাজিন আহমেদ বাবু প্রমুখ।

এর আগে বেলা সোয়া ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে এলে বিভিন্ন স্তরের সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ, আবুল হায়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, অভিনেত্রী শাহনাজ খুশি, তানজিকা আমিন, নাতাশা হায়াত, মোমেনা চৌধুরী, নাট্যকার বৃন্দাবন দাস, অভিনেতা মীর সাব্বির, ফারুক আহমেদ, নির্মাতা অরণ্য আনোয়ার, পিকলু চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অসীম কুমার উকিল ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ বেতার-টেলিভিশন শিল্পী সংস্থা বাঙালি সাংস্কৃতিক বন্ধন, বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ মহিলা সমিতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ শিশু একাডেমি, টেলিভিশন নাট্যকার সংঘ, ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রসঙ্গত, সোমবার (১১ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে ড. ইনামুল হককে শান্তিনগর ইসলামী ব‌্যাংক হাসাপাতালে নেয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুমানিক বেলা ৩টার দিকে মারা গেছেন তিনি। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button