বাংলাদেশ

১৫ ফেব্রুয়ারির মধ্যে ইসি গঠনে আইন করা অসম্ভব: আইনমন্ত্রী

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। এ সম‌য়ের মধ্যে সংসদে আলোচনা করে নির্বাচন ক‌মিশন গঠ‌নের জন্য আইন করা অসম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে, ঢাকা রি‌পোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা ব‌লেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, রাষ্ট্রপতি সকল দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেন। এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে।

২০১২ সালে রাষ্ট্রপতি সকল দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেন। দলগুলোর কাছ থেকে নাম নিয়েই সার্চ কমিটি গঠন করা হয়। এভাবে দুটি নির্বাচনও হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

Related Articles

Leave a Reply

Back to top button