অন্য খবর

হ্যাকারের কবলে শাবনূর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূরের ফেসবুক ছাড়া অন্যান্য মাধ্যমে তার ব্যবহৃত আইডিগুলোর নিয়ন্ত্রণ হ্যাকারদের দখলে।

শনিবার (২ অক্টোবর) ফেসবুক পোস্টে বিষয়টি সবাইকে জানিয়েছেন এ নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন , ‘কেউ একজন আমার ইউটিউব, ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম হ্যাক করে এর কন্ট্রোল হাতে নিয়েছে। তবে আমি এখন আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে ঢুকতে পারছি। যদিও আমি নিশ্চিত না আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে কিনা। ’

তিনি আরও জানান, আপাতত তার আইডিগুলো থেকে কোনো কিছু পোস্ট হলে তা তিনি করছেন না। এছাড়া আইডি ফেরত পেলে খুব দ্রুতই সবাইকে জানাবেন বলেও উল্লেখ্য করেন জনপ্রিয় নায়িকা শাবনূর।

এর আগে শাবনূরের নামে সামাজিক মাধ্যমে বেশকিছু ফেক আইডি চালানোর অভিযোগ পাওয়া গিয়েছিল। যার মাধ্যমে নাকি নানা ধরণের প্রতারণার শিকার হচ্ছিলেন কেউ কেউ। সেজন্য ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button