বাংলাদেশ

করোনার উপসর্গ থাকলে স্কুলে না পাঠানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, করোনা উপসর্গ দেখা দিলে, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবকদের বলছি বিন্দুমাত্র যদি তার উপসর্গ থাকে বা বাড়িতে কারো উপসর্গ থাকে তাকে পাঠাবেন না স্কুলে। একইসঙ্গে আমরা শিক্ষকদেরও বলছি কোনো শিক্ষার্থী যদি না আসে সেখানে জানতে হবে কেন সে উপস্থিত হল না, কিন্তু তাকে উপস্থিত করানোর জন্য কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না।

এ সময়, মানিকগঞ্জে করোনা উপসর্গে ছাত্রীর মৃত্যুর ঘটনার বিষয়ে ডা. দীপু মনি বলেন, মানিকগঞ্জের তথ্য পাওয়ার পর, সেখানে সব শ্রেণি ও তার সংস্পর্শে যারা এসেছেন সবার টেস্ট করা হয়েছে। আল্লাহর রহমতে তাদের সবারই নেগেটিভ।

যে কোনো জায়গায় যে কোনো সময় করোনায় আক্রান্ত হতে পারে। কোথাও যদি সংক্রমণ ঘটে সেটা ক্লাসে, বাড়িতে, নানা জায়গায় হতে পারে। আমরা কোথাও কোনো ধরনের খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

এ সময়, সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Related Articles

Leave a Reply

Back to top button