বাংলাদেশ
১ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আহ্বান করেছেন।
সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে শুরু হবে এ অধিবেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে একাদশ জাতীয় শ সংসদের চতুর্দ(২০২১ সালের চতুর্থ) অধিবেশন আহ্বান করেছেন।



