বিশ্ব

ব্যাংককের বিমানবন্দরের কার্গো ওয়্যারহাউজে করোনা হাসপাতাল

করোনাভাইরাস পরিস্থিতিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরের একটি কার্গো ওয়্যারহাউজকে বানানো হয়েছে করোনা হাসপাতাল । এক হাজার ৮০০ শয্যা বিশিষ্ট রূপ দেয়া হয়েছে এই হাসপাতালকে। তুলনামুলকভাবে যাদের মধ্যে করোনার লক্ষণের তীব্রতা কম, এমন রোগীদের চিকিৎসা দেওয়া হবে। [ সূত্র: রয়টার্স ]

মঙ্কুতোয়াত্তানা হাসপাতালের পরিচালক রেইনথং নান্না বলেছেন, ‘এটি লেভেল ওয়ান প্লাস হাসপাতাল, যেখানে বিপুল সংখ্যক রোগীকে রাখা যাবে, যাদের লক্ষণগুলোর তীব্রতা কম। তবে রোগীর অবস্থার অবনতি হলে তাদেরকে পিতাক রাচান নামের আরেকটি ফিল্ড হাসপাতালে স্থানান্তর করা হবে। ’

অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল জানান, ফিল্ড হাসপাতালটি এখনও পুরোপুরি চালু হয়নি। এর জন্য আরও প্রস্তুতির প্রয়োজন। রোগীর সংখ্যা বাড়লে আরও ফিল্ড হাসপাতালের প্রয়োজন হবে।

Related Articles

Leave a Reply

Back to top button