বাংলাদেশ

টিকা নেওয়ার বয়সসীমা আরও কমলো

এখন থেকে বয়স পঁচিশ হলেই করোনার টিকার জন্য নিবন্ধন করা যাবে। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে এই বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সুরক্ষা অ্যাপে ঢুকে টিকা নিবন্ধনের বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব দেখা যায়।

এর আগে গত ১৯ জুলাই টিকা নেওয়ার বয়স ত্রিশোর্ধ্ব নির্ধারণের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে টিকা নিবন্ধন শুরুর প্রাথমিক পর্যায়ে টিকা নেওয়াদের বয়স ৫৫ বছর বেঁধে দেওয়া হয়। পরে ৪০ বছর এবং সবশেষ টিকা নেওয়া বয়স ৩০ বছরে করার ঘোষণা দেয় সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button