অন্য খবর

সেন্ট পিটার্সবার্গের রাস্তায়, শাড়ি পরে তাপসী!

সেন্ট পিটার্সবার্গের রাস্তায়, সাদা সুতির শাড়ি, নীল ব্লাউজ, পায়ে স্নিকার, ছুটতে ছুটতে রাস্তা পার হচ্ছেন জনপ্রিয় নায়িকা তাপসী পান্নু।

ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তাপসী লিখেছেন, ডিনারের জন্য তাই দেরি হয়ে গেল, তাই দৌড়….

সম্প্রতি তাপসী রাশিয়া বেড়াতে গেছেন, বোন শাগুনকে নিয়ে। দুই বোন মস্কো চষে বেড়িয়ে এখন আছেন সেন্ট পিটার্সবার্গে। সেখানেই শাড়ি পরে জনতার কৌতূহল বাড়িয়ে ছুটতে ছুটতে রাস্তা পার হলেন অভিনেত্রী। এর আগে মস্কোতেও তাকে শাড়ি পরে দেখা গিয়েছিল। এই ছবির নিচে বোন শাগুনের কমেন্ট পড়ে মনে হচ্ছে, নেটফ্লিক্সে তার আসন্ন ছবি ‘হাসিন দিলরুবা’র লুকেরই প্রমোশন করছেন মেধাবী অভিনেতা।

‘হাসিন দিলরুবা’র ট্রেলার এরমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button