ইকোবিজ

লকডাউনেও খোলা শেয়ারবাজার

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংক খোলার সিদ্ধান্ত নেয়ায় শেয়ারবাজারেও লেনদেন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমান সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শেয়ারবাজারে আড়াই ঘণ্টা লেনদেন হবে।

তিনি জানান, বুধবার পহেলা বৈশাখের বন্ধ থাকায় শেয়ারবাজারে লেনদেন হবে না। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। এই লেনদেনে বন্ধ থাকবে প্রি-ওপেনিং। তবে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button