বাংলাদেশ

মিতা হকের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১১ এপ্রিল) পৃথক শোক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, বাংলাদেশে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র সংগীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রচেষ্টা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

রাষ্ট্রপতি মরহুমা মিতা হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপর এক শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দেশ বরেণ্য এই সংগীত শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

রবিবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়াও তিনি প্রায় পাঁচ বছর ধরে কিডনি রোগেও ভুগছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button