বাংলাদেশ

১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চলার কথা থাকলেও, নির্ধারিত সময়ের দু-দিন আগে ১২ এপ্রিল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা।

শনিবার (১০ এপ্রিল) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে উদ্ধৃত করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

এবার করোনাভাইরাস মহামারির কারণে অনিশ্চয়তা কাটিয়ে গত ১৮ মার্চ উদ্বোধন করা হয় ৩৭তম অমর একুশে বইমেলার। গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button