লকডাউনেও টিকাদান স্বাভাবিকভাবেই চলবে: স্বাস্থ্য অধিদপ্তর

আগামী ৫ এপ্রিল সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, লকডাউন থাকলেও সারাদেশে চলমান টিকা প্রয়োগ কর্মসূচি স্বাভাবিকভাবেই চলবে।
শনিবার (৩ মার্চ) দুপুরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা এই তথ্য নিশ্চিত করে বলেন, করোনা টিকা কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। কোনো পরিস্থিতিতেই এই কার্যক্রম বন্ধ হবে না। সুতরাং লকডাউনেও টিকা কার্যক্রম চলবে।
এর আগে সোমবার করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করছে বলে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানিয়েছেন। আর লকডাউনের কথা জানালেও নির্দিষ্ট তারিখের কথা বলেননি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে এক সপ্তাহের এই লকডাউন সোম অথবা মঙ্গলবার শুরু হতে পারে। এখনই চূড়ান্ত দিন তারিখের কথা উল্লেখ না করলেও তিনি বলছেন জনগনকে প্রস্তুতি নেবার সুযোগ দেয়া হবে।



