বিশ্ব

বাংলাদেশকে সর্বাধিক অগ্রাধিকার দেয় ভারত: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারত সর্বাধিক অগ্রাধিকার পুনর্ব্যক্ত করেছে।

বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) এক টুইটে তিনি এ মন্তব্য করেন।

টুইটে ড. এস জয়শঙ্কর বলেন, ভারতের ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার পুনর্ব্যক্ত করেছে ভারত।

এর আগে ড. এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ভারত মানবজাতির কল্যাণে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করছে।

Related Articles

Leave a Reply

Back to top button