অন্য খবর

বয়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং শুরুর আগে প্রীতি সম্মিলন

নির্মিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। চলচ্চিত্রটিতে একসঙ্গে উঠে আসতে যাচ্ছে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর থেকে শুরু করে তার আন্দোলন-সংগ্রামের নানা অধ্যায়।

গল্পের প্রাসঙ্গিকতায় জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আহমেদ ও কামারুজ্জামান চরিত্রগুলো থাকছে চলচ্চিত্রটির বিস্তৃত ক্যানভাসে। থাকছে তোফায়েল আহমদের চরিত্রও।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করছেন বলিউডের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। ২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে বায়োপিকটির প্রথম লটের শুটিং শুরু হবে। আর শুটিংয়ে অংশ নিতে চলচ্চিত্রটির শিল্পী-কলাকুশলীরা আগামী ২০ জানুয়ারি ঢাকা থেকে মুম্বাই যাবেন। এই উপলক্ষে এক প্রীতি সম্মিলনের আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

এসময় তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন একটি সুন্দর বায়োপিক নির্মাণে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button