বিশ্ব

মুম্বাই বিমানবন্দরে আগুন

ভারতের মুম্বাই বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীবাহী বিমানের ৮৫ যাত্রী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে, এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের কাছে, একটি মালামাল বহনকারী ভ্যানে আগুন লাগে। জামনগরগামী বিমানটিতে ৮৫ জন যাত্রী ছিলেন।

কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button