স্পোর্টেইনমেন্ট
অবশেষে মিরপুর মাঠে পা রাখলেন সাকিব

খুব সকালে মিরপুর মাঠে পা রাখলেন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিন পর মিরপুরের হোম অব ক্রিকেটে তার এ পদচারণা। পুরো এক বছর নিষেধাজ্ঞা শেষে তার এই আগমন।
গেল বছর ২৯ অক্টোবর রাতে নিষিদ্ধ হওয়ার পর মিরপুরের হোম অব ক্রিকেট ছেড়েছিলেন সাকিব। সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটারদের ফিটনেস টেস্টে অংশ নিতে সাকিবের আগমন।
সবার আগেই বিশ্বসেরা অলরাউন্ডার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুরে ইনডোরে সময় কাটান। এরপর সকাল ১০টার কিছু আগে জিমে ঢোকেন তিনি। কিছুক্ষণ জিম করেই আবার বেরিয়ে যান তিনি।
চলতি মাসে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব। তার জন্য অপেক্ষায় দেশের ক্রিকেট প্রেমী দর্শকরা।



