বাংলাদেশ

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি মনসুরুল আলম

আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসিবে কর্মরত আছেন।

সোমাবার (১৯ অক্টোবর) মনসুরুল আলমকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি দেয়ার পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা মো. ফসিউল্লাহ গত ১৪ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। ফলে অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ এতদিন মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করছিলেন।

আলমগীর মুহাম্মদ মনসুরুল বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Back to top button