বাংলাদেশ

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তার জামিন

দায়িত্বে অবহেলার অভিযোগে, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারের দুইদিন পর তিতাসের ৪ কর্মকর্তাসহ ৮ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ জামানের আদালত শুনানী শেষে এই আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন- তিতাস গ্যাস নারায়ণগঞ্জের ফতুল্লা জোনাল অফিসের বরখাস্তকৃত সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২), উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী (৩৪), সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার (৩২), কর্মী ইসমাইল প্রধান (৪৯), সাহায্যকারী হানিফ মিয়া (৪৮), সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী (৫৮) ও সিনিয়র সুপারভাইজার মনির রহমান চৌধুরী (৫৬)।

বিবাদী পক্ষের আইনজীবী বলেন, মসজিদের ভেতরে তিতাসের কোন লাইন ছিল না। একইসঙ্গে তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে অবৈধ কোন সংযোগ নেয়নি কেউ। মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত কারণে গ্রেফতারকৃত তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপনের পর শুনানি শেষে আদালত তাদেরকে জামিন দিয়েছেন।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনসহ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড স্ট্রবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিস্কৃত ৪ কর্মকর্তা সহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ৩৭ জন দগ্ধ হয়। তাদের ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন ৩ জন।

Related Articles

Leave a Reply

Back to top button