বাংলাদেশভূরাজনীতি

২১ আগস্টের খুনিদের ফিরিয়ে আনা হবে: কাদের

শেখ হাসিনা সরকারের এই মেয়াদে বিচার প্রক্রিয়া শেষে ৭৫ এর খুনিদের মত ২১ আগস্টের খুনিদের বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেসাথে, যারা বিদেশে আছেন বিশেষ করে তারেক রহমানসহ সেই খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২১ আগস্ট) গ্রেনেড হামলা ১৬ তম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরে লাখো শহীদের রক্তে যে মাটি ভিজেছিল, যে মাটি বঙ্গবন্ধুর রক্তে ভিজে ছিল পঁচাত্তরে। সেই মাটিতে আবারও রক্তস্রোত, যা ২০০৪ সালের ২১ আগস্ট; বিশ্ব অবাক বিস্ময় দেখেছে। ২০০৪ সালের ২১ আগস্ট সেদিন তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। নেতাকর্মীরা প্রাণপণ নেত্রীর সুরক্ষায় গড়ে তোলে মানবঢাল। আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও বেঁচে যান শেখ হাসিনা।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত করতে যা যা করার দরকার ছিল তত্কালীন চারদলীয় জোট সরকার তার সবই করেছিলো। বিচারপতি জয়নুল আবেদীনকে দিয়ে করা হয় এক সদস্যের কমিশন। এ কমিশন হাস্যকরভাবে এই হামলার জন্য পার্শ্ববর্তী দেশকে দায়ী করে দায়িত্ব শেষ করে।

Related Articles

Leave a Reply

Back to top button