বিশ্বসর্বশেষ

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা বাতিল হওয়ার কারণ জানাল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে দেওয়া বা ভিসার শর্ত ভঙ্গের কারণে ভিসা বাতিল হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গত শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা বন্ধ করে দেন, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন তিনি। বার্তায় আরও বলা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখা জরুরি।

Related Articles

Leave a Reply

Back to top button