বিশ্ব

এবার চীনে নতুন করে প্লেগের আতঙ্ক, মহামারীর আশঙ্কা!

করোনার ধাক্কা সামলাতে না সামলাতেই আরেকটি নতুন ধাক্কার সম্মুখীন হতে যাচ্ছে চী। উত্তর চীনে বুবোনিক প্লেগ রোগ ছড়িয়ে পড়ার ঘটনা সামনে এসেছে। এখনই যথাযথ পদক্ষেপ না করলে এই রোগ মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জেরে রবিবার সতর্কবার্তা জারি করেছে সে দেশের কমিউনিস্ট সরকার। এমনই জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত শনিবার বায়ান্নুরের একটি হাসপাতালে সন্দেহজনক একটি প্লেগে আক্রান্ত হওয়া ঘটনা সামনে এসেছে। যার জেরে প্রশাসনিক মহলের অন্দরে হইচই পড়ে যায়। যার ফলশ্রুতিতে রবিবার প্লেগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে বায়ান্নুর এবং ইনার মঙ্গোলিয়া অটোনমাশ রিজিয়নে লেভেল-থ্রি সতর্কবার্তা জারি করা হয়েছে। চলতি ২০২০ সালের শেষ পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

এই বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফে এই বিষয়ে সাধারণ মানুষকেও সতর্ক করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে শহরে প্লেগ রোগ মহামারীর আকার নেওয়ার মতো আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আত্মসুরক্ষায় তৎপর এবং সচেতন থাকতে হবে। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে কোনও অস্বাভাবিক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র বা সংশ্লিষ্ট সরকারি দফতরে জানাতে হবে।’

এদিকে, চীনের অন্য রাষ্ট্রীয় সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে, পশ্চিম মোঙ্গোলিয়ার খোভদ প্রদেশে সম্প্রতি দুই সম্ভাব্য বাবোনিক প্লেগ রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। তাদের টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে একজনের বয়স ২৭ বছর এবং অন্য জনের বয়স ১৭ বছর। ওই প্রদেশেরই দু’টি আলাদা হাসপাতালে দু’জনের চিকিৎসা চলছে। তাদের সংস্পর্শে আশা আরও ১৪৬ জনকে চিহ্নিত করে আইসোলেট করা হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, বুবোনিক প্লেগে আক্রান্ত দুই ভাই মারমোটের মাংস খেয়েছিলেন। সেখান থেকে রোগ ছড়ায়। যার জেরে মারমোটের মাংস না খাওয়ার জন্য় প্রশাসনের তরফে বাসিন্দাদের কাছে আবেদন করা হয়েছে।

বুবোনিক প্লেগ একটি ভয়াবহ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সঠিক সময়ে চিকিৎসা না হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির এতে মৃত্যু পর্যন্ত হতে পারে।<br /><br />

Related Articles

Leave a Reply

Back to top button