বাংলাদেশ

এমপি মোশাররফের বাড়িতে চুরির মামলায় রিমান্ডে রুবেল-বরকত

ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতি প্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলকে এবার চুরির মামলার একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারিক হাকিম মো. ফারুক হোসাইনের আদালতে পুলিশ সাত দিনে রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় একই আদালত পৃথক দুইটি চাঁদাবাজি মামলায় আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বদরপুরস্থ বাড়ীতে চুরির ঘটনায় সাজ্জাদ হোসেন বরকতকে আসামী করে আদালতে জিজ্ঞাসাবাদের জন সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত একদিনে মঞ্জুর করে।

এমপি’র বাড়িতে চুরির ঘটনায় তার এপিএস এএইচএম ফোয়াদ বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করে।

তিনি বলেন, ইমতিয়াজ হাসান রুবলেকে দুলাল লস্করের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় রিমান্ড আবেদন করলে আদালত তাকেও একদিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, গত ১৬ মে রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে গত ৭ জুন রাতে সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) সাজ্জাদ হোসেন বরকত, ফরিদপুর প্রেসক্লাবে সভাপতি ( বহিষ্কৃত) ইমতিয়াজ হাসান রুবেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে।

এ সময় আসামিদের জিম্মা থেকে পাঁচটি পিস্তল, ৯১ রাউন্ড গুলি, দুটি শর্টগান, ১৮০টি কার্তুজ, তিন হাজার ডলার, ৯৮ হাজার রুপি ও ২৯ লক্ষ টাকা, ছয় বোতল বিদেশি মদ, খাদ্য অধিদপ্তরের ১২০০ বস্তায় ৬০ হাজার কেজি চাল ৬৫টি ইয়াবা উদ্ধার করে। ওই সব ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ টি মামলা দায়ের করে। এই মামলাসহ জেলা আওয়ামী লীগের সভাপতির মামলায় মোট ২২ দিন রিমান্ড শেষ হয়েছে এই দুই ভাইয়ের।

Related Articles

Leave a Reply

Back to top button