ফটো সাংবাদিক রেহেনা আক্তারের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটোগ্রাফার রেহেনা আক্তার মারা গেছেন।
আজ সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় মানিকনগরের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। মৃত্যকালে তিনি দুটি কণ্যা সন্তান রেখে গেছেন। তাদের মধ্যে রাদিয়া ইসলামের বয়স মাত্র ১৪ বছর এবং রাবাবা ইসলামের ৩ বছর। তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অন্ত্রে জটিল রোগে ভূগছিলেন। আজ সোমবার সন্ধ্যার পর গণমাধ্যম কর্মীদের গ্রুপে দেয়া ক্ষুদে বার্তায় এই তথ্য জানান তার সহকর্মী মোস্তাফিজুর রহমান সুমন।
এদিকে, রাতে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে রেহানার ভাই ফুজিত শেখ বাবু জানান, আজ রাত ১০ঘটিকায় নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলকায় চনপাড়া পুর্ণবাসন কেন্দ্র সংলগ্ন ৮নং ওয়ার্ড বিবিএস মাঠ জামে মসজিদ পাঙ্গনে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।



