বাংলাদেশভূরাজনীতি

সাহারা খাতুন আইসিইউতে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। ৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, লিভারে সমস্যা ও অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গত ২ জুন হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার (১৯ জুন) সকালে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

সাহারা খাতুনের ভাগিনা মজিবুর রহমান জানান, গত ২ জুন দিবাগত রাতে ইউনাইটেডে ভর্তি করা হয়। পরে সেখানে লিভারসহ শারীরিক নানা সমস্যা ধরা পড়ে। এতোদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন। তবে আজ সকালে অবস্থার অবনতি হলে একই হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button