বিশ্ব

দিল্লির বাংলাদেশ মিশনের কফি টেবিল বুক প্রকাশ

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিল্লির বাংলাদেশ মিশন কফি টেবিল বুক প্রকাশ করেছে। শুক্রবার (৫ জুন) দিল্লির বাংলাদেশ মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘শাইনিং বাংলাদেশ’ শিরোনামে ৯০ পৃষ্ঠার এই টেবিল বুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উদযাপনের বিষয়টিও প্রাধান্য পেয়েছে।

কফি টেবিল বুকে বঙ্গবন্ধুর প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন নিয়ে বিশেষ ফিচার প্রকাশিত হয়েছে।

এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী ও বঙ্গবন্ধুর জীবনের ঐতিহাসিক ছবি স্থান পেয়েছে। টেবিল বুকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান বাংলাদেশ – ভারতের উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে একটি নিবন্ধ লিখেছেন।

টেবিল বুকে দিল্লিতে নিযুক্ত প্রেস মিনিস্টার ফরিদ হোসেন কর্তৃক বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার কবিতা ‘বাবা’র ইংরেজি অনুবাদ সংযুক্ত করা হয়েছে।

স্বাধীনতা দিবসে প্রকাশিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এ সাধারণ জীবন ব্যাহত হওয়ার কারণে দুই মাসেরও বেশি বিলম্ব হল।

Related Articles

Leave a Reply

Back to top button