ইকোবিজ

এক্সিম ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (০১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৬৯ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৭ টাকায়।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আদেশ অনুযায়ী ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।

Related Articles

Leave a Reply

Back to top button