মহানগর নেতাদের হুমকি’র প্রতিবাদে ১৪ আসনের প্রার্থী নিখিলের নির্বাচন বর্জন

মহানগর নেতাদের হুমকি’র প্রতিবাদে মহানগর আ’ লীগের সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দের ১৪ আসনের প্রার্থী নিখিলের নির্বাচন বর্জন করেছেন।
আজ শনিবার রাজধানীর মীরপুর শাহ আলী মাজার কমপ্লেক্সে এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় সাংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম, মিরপুর থানা আওয়ামী লীগ সভাপতি এসএম হানিফ, সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে আজাদ, সহ সভাপতি আনোয়ার হোসেন লিটু, মহানগর সদস্য হিমাংশু দত্ত সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে তারা, ১৪ আসনের প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের নির্বাচন করবে না বলে জানান এবং মহানগর নেতাদের হুমকি দেয়া, সাবেক ছাত্র নেতা সিদ্দিকির রহমানের উপর হামলার প্রতিবাদ এবং বিচার দাবী করেন।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম বলেন, ৪২ বছরের রাজনীতিতে এত বড় অপমান শুধু মাইনুল হোসেন নিখিলই করেছে। তাই এর বিচার দাবি করেন তিনি।
আওয়ামী লীগের মিরপুর থানার সভাপতি বলেন, আমরা আওয়ামী লীগের সাথেই আছি, তবে দল যে স্বাধীনতা দিয়েছে প্রার্থী পছন্দের আমরা সেভাবেই করব, তবে নিখিলের সঙ্গে না। এখনই তারা হুমকি ধামকি মারধর করে যা কোনদিনও এখানে ছিল না। আমরা এর নিন্দা বিচার দাবী করি।
স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী এই ঘটনার নিন্দা এবং বিচার দাবি করেন।



