বাংলাদেশ

মঙ্গলবার থেকে কক্সবাজারে চালু হচ্ছে নভোএয়ার এর ফ্লাইট

মহামারি করোনা পরিস্থিতিতে প্রায় দুই মাস বন্ধ থাকার পর সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে নভোএয়ার কক্সবাজার রুটে মঙ্গলবার থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করছে।

কক্সবাজার রুটে প্রতিদিন ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ও বিকাল ৩টা এবং কক্সবাজার থেকে সকাল ১১:০৫ মিনিট ও বিকাল ৪:৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে।

একইসঙ্গে স্মাইলস গ্রাহকদের জন্য সব রুটের টিকেটের মূল্যে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে গত ৫ এপ্রিল থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button