বাংলাদেশ

করোনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টরের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ ইন্সপেক্টর রাজু আহমেদ ইন্তেকাল করেছেন।

রবিবার (২৪ মে) বেলা পৌনে ১১টায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।

পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) রাজু আহম্মেদ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

Related Articles

Leave a Reply

Back to top button