বাংলাদেশ

নতুন বছরে সরকারি ছুটির ৭ দিনই শুক্র-শনি

আগামী বছরে সরকারি ছুটি মোট ২২ দিন। তবে এরমধ্যে সাত দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চায়াল মন্ত্রিসভা বৈঠকে ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিনের ছুটি শুক্রবার ও শনিবারর সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২১ সালে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি আট দিন। মোট ২২ দিন সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি হলেও এর মধ্যে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে সাত দিন।

Related Articles

Leave a Reply

Back to top button