বাংলাদেশ

৬ বগি নিয়ে উত্তরা থেকে মিরপুর ঘুরলো মেট্রোরেল

রোববার (২৯ আগস্ট) থেকে, দেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে।

প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল, শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত চলাচল শুরু করল বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে।

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার (সিপি-৮) এবিএম আরিফুর রহমান জানান, প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। কোনো ধরনের সমস্যা হয়নি।

বিদ্যুৎচালিত ট্রেন খুব ধীরে ধীরে চালানো হয় এবং রেলপথের বিভিন্ন অংশ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়।

দেশের প্রথম মেট্রোরেল হচ্ছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত। বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে এটি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে পর্যন্ত নির্মাণ কাজ চলছে। এটি পরে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button