বাংলাদেশ

৬ দিনের ঈদের ছুটি শেষে অফিস খুলবে আজ

টানা ৬ দিন ঈদ ছুটির পর পর আজ  খুলছে অফিস। আজ থেকে আবারো ব্যস্ত হয়ে যাবে মানুষ তার পুরোনো কর্মস্থলে। বৃহস্পতিবার (৫ মে) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস।

যদিও এখনো অনেকেই গ্রাম ছেড়ে রাজধানীতে আসেননি। নগরীর রাস্তা-ঘাট আজও ফাঁকা। কারন শুক্র ও শনি আরো দুইদিন রয়েছে সাপ্তাহিক ছুটি। তাই অনেকেই মাঝের বৃহস্পতিবার ছুটি নিয়ে ৯দিন টানা ছুটি কাটিয়ে রবিবার থেকে অফিস শুরু করবেন।

মঙ্গলবার (৩ মে) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুই দিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের আগামী রবিবার (৮ মে ) অফিস করতে হবে।

যদিও অনেকের দাবি ছিলো বৃহস্পতিবার সরকারি ছুটির। কিন্তু সেটি নাকচ করে দিয়েছিলো সরকার। তাই অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়ে ৯ দিন পর অফিসে যোগ দিবে।

ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে। তবে যারা ছুটি না পেয়েও দূর-দূরান্তে গিয়ে ঈদ করেছেন তারা হয়তো বৃহস্পতিবার এসেই অফিসে যোগ দেবেন।

Related Articles

Leave a Reply

Back to top button